চিয়া সিড। Chia Seeds। 1kg

(0 reviews)

Inhouse product


Price
৳1,000.00 /pc
Quantity
Total Price
Share

Reviews & Ratings

0 out of 5.0
(0 reviews)
There have been no reviews for this product yet.

Natural Chia Seeds (চিয়া সিড) – ১০০% অর্গানিক ও প্রিমিয়াম গ্রেড 

সুস্থ জীবনের জন্য প্রতিদিনের খাদ্যতালিকায় সুপারফুড রাখা অত্যন্ত জরুরি। Ponno Vander নিয়ে এসেছে শতভাগ খাঁটি ও প্রিমিয়াম কোয়ালিটির Natural Chia Seeds (চিয়া সিড)। এটি কোনো ধরনের রাসায়নিক বা প্রিজারভেটিভ ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে সংগৃহীত ও  স্বাস্থ্যসম্মত ভাবে প্যাকেজিং করা।

চিয়া সিডের পুষ্টিগুণ: 

চিয়া সিডে রয়েছে প্রচুর ওমেগা-৩ ফ্যাটি এসিড, ডায়েটরি ফাইবার, উদ্ভিজ্জ প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ও পটাশিয়াম। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও কোষে পুষ্টি জোগায়।

কেন পণ্য ভান্ডারের পণ্য কিনবেন?

  • ১০০% খাঁটি ও অর্গানিক: কোনো ভেজাল, কেমিক্যাল বা প্রিজারভেটিভ মুক্ত।

  • অরিজিন:  আমাদের চিয়া সিড বিশ্বস্ত আন্তর্জাতিক উৎস (পেরু ও বোলিভিয়া অঞ্চল) থেকে সংগ্রহ করা হয়। 

  • প্রিমিয়াম গ্রেড সিলেকশন: ধুলোবালি ও ময়লামুক্ত, চকচকে ও বড় দানার সিড।

  • ফুড গ্রেড প্যাকেজিং: উন্নত প্রক্রিয়ায় পরিষ্কার করে ফুডগ্রেড প্যাকেজিং-এ সিল করা হয়, যাতে পণ্যের গুণগত মান বজায় থাকে। 

  • ন্যায্য মূল্য ও দ্রুত ডেলিভারি: সাশ্রয়ী মূল্যে ঘরে বসেই দ্রুত ডেলিভারি সুবিধা।

চিয়া সিডের ১০টি স্বাস্থ্য উপকারিতা:

  • দ্রুত ওজন ও পেটের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে।

  • রক্তে খারাপ কোলেস্টেরল (LDL) কমিয়ে হৃদযন্ত্র সুস্থ রাখে।

  • প্রচুর ফাইবার থাকায় দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম ক্ষমতা বাড়ায়।

  • রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে।

  • প্রচুর ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকায় হাড় ও দাঁত মজবুত করে।

  • শরীরের প্রদাহ বা ইনফ্লামেশন কমাতে দারুণ কার্যকর।

  • অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের তারুণ্য ধরে রাখে এবং চুলের গোড়া শক্ত করে।

  • শরীর থেকে ক্ষতিকর টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দেয়।

  • দীর্ঘ সময় কর্মক্ষম রাখতে শরীরে পর্যাপ্ত এনার্জি জোগায়।

  • উচ্চ রক্তচাপের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে সহায়তা করে।

চিয়া সিড খাওয়ার ৩টি সহজ টোটকা:

  • ডিটক্স ওয়াটার: এক গ্লাস কুসুম গরম পানিতে ১ চা চামচ চিয়া সিড এবং অর্ধেক লেবুর রস মিশিয়ে সকালে খালি পেটে পান করুন।

  • দই ও স্মুদি মিক্স: টক দই, ওটস বা ফলের স্মুদির ওপর ১ চামচ ভেজানো চিয়া সিড ছিটিয়ে পুষ্টিকর নাস্তা তৈরি করুন।

  • চিয়া পুডিং: রাতে ১ কাপ বাদামের দুধ বা তরল দুধে ২ চামচ চিয়া সিড ও সামান্য মধু ভিজিয়ে রেখে সকালে ঠান্ডা চিয়া পুডিং উপভোগ করুন।

সংরক্ষণ নির্দেশনা

  • ঠান্ডা ও শুকনো স্থানে রাখুন।

  • রোদ ও আদ্রতা থেকে দূরে রাকুন।

  • ব্যবহারের পর সিল করে রাখুন যাতে করে বাতাস না ঢুকে।

Frequently Bought Products

All categories
Flash Sale
Todays Deal